সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ইসরাইলের জন্য একটি ‘তিক্ত ও বেদনাদায়ক’ ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনির হুঁশিয়ারি

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ইসরাইলের জন্য একটি ‘তিক্ত ও বেদনাদায়ক’ ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনির হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্টঃ

ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের ওপর হামলা চালিয়ে ইসরাইলি সরকার নিজেদের জন্য একটি ‘তিক্ত ও বেদনাদায়ক’ ভাগ্য নির্ধারণ করেছে এবং তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।

শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তেহরানসহ ইরানের অন্যান্য শহরে ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে এক বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘ইহুদিবাদী সরকার তার অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত করেছে। তাদের কড়া জবাব দেয়া হবে।’

আরও পড়ুনঃ ধোবাউড়ায় শিশুসহ ৯ জনকে পুশ ইন করলো বিএসএফ

খামেনি বলেন, ‘এ হামলায় বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে তাদের উত্তরসূরিরা অবিলম্বে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিতে দায়িত্বভার গ্রহণ করবেন।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এ অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক ভাগ্য নির্ধারণ করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেয়া হবে।’

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাইলের হামলার কঠোর জবাব দেয়া হবে।

শুক্রবার রাত থেকে ইসরাইলি সরকার ইরানের রাজধানী তেহরানের আশপাশে এবং ইরানের অন্যান্য শহরে সামরিক হামলা শুরু করে। ইসরাইলের হামলায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা জানান, তারা নিহতদের মধ্যে নারী ও শিশুদের লাশ দেখতে পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category