সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের প্রতিবাদে ‘বাসদ’ কর্তৃক মশাল মিছিল ও সমাবেশ।

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

‎আজ ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) ‘র মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মশাল মিছিলটি তোপখানা রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় অফিস থেকে শুরু হয়ে পুরানা পল্টন, নুর হোসেন চত্বর, বায়তুল মোকাররম মার্কেট, প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পল্টন মোড়ে শেষ হয়। মিছিল শেষে পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড রাশেদ শাহরিয়ার, বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

‎সমাবেশে কমরেড মাসুদ রানা বলেন, “ইরানের উপর বিনা উস্কানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসার পর এ হামলা সংঘটিত হলো। আমরা মনে করি,ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছু নয়। সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনেজুয়েলার উপর নগ্ন হামলা ও কিউবার উপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের উপর এ হামলা করা হলো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
‎আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিতে হবে।” প্রয়োজনে আমরা আরও প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা করব জনবল বাড়িয়ে প্রতিবাদ জানাব।

এভাবে সংগঠন এর অন্যান্য অতিথি ও নেতাকর্মীদের ধারাবাহিক আলোচনা শেষে আজকের মত সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category