সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

আশুলিয়ায় নারী যাত্রীকে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ২

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫
আশুলিয়ায় নারী যাত্রীকে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধিঃ

আশুলিয়ায় রিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলসহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও লাঠি উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ জুন) বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই মঞ্জুরুল ইসলাম।

আটককৃতরা হলেন, নাটোর জেলার শিংগা থানার দড়ি মহেষমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু প্রামানিক (৩৮) ও একই এলাকার গুলজার রহমানের ছেলে ইউসুফ আলী (২৮)। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত ১৬ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে রিকশা থামিয়ে ছন্দা আক্তার নামের এক নারী যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত চার দুর্বৃত্ত।

আরও পড়ুনঃ কালীগঞ্জে সমকালের সাংবাদিক আহাম্মদ আলীর পিতা আমির উদ্দিন এর দাফন সম্পূর্ণ 

এসময় ওই নারীর কাছ থেকে নগদ ১৫০০ টাকাসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মিন্টু প্রামানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাদের উভয়ের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category