রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আলোকিত মানুষ হওয়ার জন্য সুফিদের জীবনদর্শন চর্চা করতে হবে- সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী

Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫
আলোকিত মানুষ হওয়ার জন্য সুফিদের জীবনদর্শন চর্চা করতে হবে- সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী

চট্টগ্রাম প্রতিনিধিঃ

মাইজভাণ্ডারী দর্শন সুফিবাদের পথে সাধারণ মানুষ কে অসাধারণ করার প্রত্যয়ে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে একটি রূপরেখা প্রণয়ন করেছেন যা গাউছিয়ত নীতি ও উসুলে সাব’আ নামে আজ বিশ্বে অনুসন্ধিৎসুদের গবেষণার উৎস হয়ে দাড়িয়েছে। আজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সমৃদ্ধ জীবনের তাগিদে এই দর্শন অনন্য ভূমিকায় প্রতিষ্ঠা লাভ করেছে।

গতকাল ২১ শে জিলহজ্ব, ১৮ জুন বুধবার, আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী পাঠানটুলী শাখার আয়োজন ও ব্যবস্থাপনায় জিকিরে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাহফিলে মেহমানে আ’লা উপস্থিত হয়ে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদে যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইন।

আরও পড়ুনঃ বাংলাদেশ কাঁপিয়ে নিউইয়র্কে তান্ডব

এসময় উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ, নজীর ভাণ্ডার শরীফে শাহজাদা বশরত উল্লাহ, সেলিম চিশতি, কেন্দ্রীয় আনজুমানের সদস্য মুহাম্মদ আমির আহমেদ, মাওলানা ইউসুফ, চটেশ্বরী গায়েবী মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের সাকিব, পাঠানটুলী শাখার সভাপতি মুহাম্মদ সওকত আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত শাখার সকল সম্পাদক ও সদস্যবৃন্দ। মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।


More News Of This Category