বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline :
সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার ​নিজস্ব প্রতিবেদন, দৈনিক বাংলার সংবাদ কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্মানিত পাঠকের জন‍্য দিলাম। স্টাফ রিপোর্টার : পিরামিড ডেমোক্রেসি গণতন্ত্রকে নিচ থেকে উপরে তোলার একটি রাজনৈতিক দর্শন গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭ পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি, গন্তব্য ছিল ভারত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা বরিশালে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ এইচ.এম.তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ সত্যের সন্ধানে, এক নতুন অধ্যায়: আমার জীবন, কর্ম, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকার *কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত* বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরপিএমপি ডিবি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আরপিএমপি ডিবি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখ: ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সনাতন চক্রবর্তী’র তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ ০২ (দুই) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে আরপিএমপি’র কোতয়ালী থানাধীন ওয়ার্ড নং-২৫ এর নিয়ন এলপিজি পাম্প সংলগ্ন জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথাগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ১০ (দশ) গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

১। মোঃ আতাউর রহমান (৩৬), পিতা: মোঃ নমিজ উদ্দিন, মাতা: মোছাঃ আবিয়া বেগম, গ্রাম-বিদ্যাবাগিস, ওয়ার্ড নং-০৩, ইউপি-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।

২। মোঃ লিটন মিয়া (২৯), পিতা: মোঃ মাইদুল ইসলাম, মাতা: মোছাঃ লিপি বেগম, ওয়ার্ড নং-০৭, ইউপি-গোকুন্ডা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক নির্মূলে আরপিএমপি’র অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category