(ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা )খুলনা-৪ আসনের নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল বলেন — “বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে!কেউ জুলুম, চাঁদাবাজি, জমি দখল করলে — আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকায় আজ ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক *আজিজুল বারী হেলাল বলেন_ধান শীষের এই বিজয় একক কোনো ব্যক্তি বা দলের বিজয় নয় — এই বিজয় সমগ্র জাতির পরিশ্রম, ত্যাগ ও সফলতার বিজয়। এই বিজয় প্রমাণ করে দেয় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ দেশের প্রতি কতটা ত্যাগী এবং সাহসী।তিনি বলেন _আমি এমপি মানে গোয়াড়া গ্রামের সকল মানুষ এমপি। আমি এমপি হয়েছি আপনাদের জন্য — আপনাদের ভোটে, আপনাদের আস্থায়। তাই এমপি হওয়া মানে জনগণের প্রতিনিধি হওয়া — আর সেই প্রতিনিধির নাম গোয়াড়া গ্রামের মানুষ।আজিজুল বারী হেলাল -খুলনা-৪ আসনের সকল মানুষদেরকে বলেছেন — “আপনারা আমার এমপি হওয়ার কারণ তাই আপনারা আমার সঙ্গে সমান অংশীদার!আজিজুল বারী হেলাল বলেন_বিজয়ের আনন্দ ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুলনা-৪ অঞ্চলে সকল ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ, নির্বিঘ্নে যাতে বসবাস করতে পারে — তার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো সম্প্রদায়ের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি বা জমি দখলের চেষ্টা করলে — তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।এ ছাড়া ও তিনি বলেন _একটি মহলের স্বপ্ন ভেঙে গেছে। একটি মহল এই নির্বাচনে ভেবেছিলো বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুন্ঠিত করে এদেশের মুক্তিকামী মানুষকে নিরাপত্তাবিহীন অবস্থায় ঠেলে দিবে — কিন্তু তাদের সেই স্বপ্ন এদেশের জনগণ ভেঙ্গে দিয়েছে।
আজিজুল বারী হেলাল আজ শুক্রবার বিকাল থেকে মধ্যরাত অবধি রূপসা উপজেলার *আলাইপুর, পিঠাভোগ, নারকেলি চাঁদপুর, ঘাটভোগ, সিন্দুরডাঙ্গা, বলটী, নতুনদিয়া, বান্ধাখাল, ডোবা, গোয়াড়া, শিয়ালী, চাঁদপুর, বামনডাঙ্গা* এলাকায় মতবিনিময় সভা শেষে তেরোখাদা ও দিঘলিয়ার বিভিন্ন এলাকায় কুশল বিনিময় শেষে মতবিনিময় করেন।এর আগে- উক্ত গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকায়_রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের কৃতি সন্তান -খুলনার_ ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি _শফিকুল ইসলাম _আজিজুল বারী হেলালের সঙ্গে ফুলেল শুভেচছা বিনিময় করেন।
পুলিশ সুপার কেএমপি _ শফিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন -এড. সাইফুল ইসলাম _খুলনা. জেলা. জজ কোর্ট।এ সময় উপস্থিত ছিলেন_খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর শেখ, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম এ আ. মালেক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য,
জেলা বিএনপি সাবেক সদস্য আরিফ মোল্লা, সৈয়দ মাহমুদ আলী, বশির হায়দার পল্টু, মোকাররম হোসেন,
খায়রুল আলম খোকন, সেলিম রেজা, ইউনিয়ন বিএনপি নেতা এ ম হাসিফ রহমান, বিএনপি নেতা বুলবুল লস্কর, রূপসা থানা যুবদল নেতা এল, এম মুরসালিম ইসলাম(রনি),ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের
নেতা মো. মোস্তাইন শেখ, বিএনপি নেতা অমৃত মালাকার, বিএনপি নেতা স্বপন চন্দ্র লস্কর অনিন্দ্য মালাকার, অশোক মহলী, সমির চন্দ্র লস্কর সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।