সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

আদিবাসী স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন পিসিএনপির

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
আদিবাসী স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন পিসিএনপির

আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র ‘আদিবাসী’ স্বীকৃতি দাবী এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

সোমবার (৩০ জুন) শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন সমুহ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী।পাহাড়ে আদিবাসী বাসী বলে কেউ নেই এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমুহ বসবাস করে। আমরা সবাই বাংলাদেশী আমরা বাংঙ্গালী। বাংলাদেশে আদিবাসী বলতে আমরা বাঙ্গালীরাই আছি।

আরও পড়ুনঃ লামা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,”এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিরতা তৈরি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।তাই প্রস্তাবিত এই আইন দ্রুত বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নীতি প্রণয়নের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category