বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আদালত চত্বরে দুই কাজিকে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন এক নারী

নিজস্ব প্রতিবেদকঃ
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর আদালত চত্বরে দুই কাজীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার আমলি আদালতের সামনে এই ঘটনা ঘটে,যেখানে ভুক্তভোগী কাজী মোঃ মোকাদ্দিম হোসেন শাওন এবং নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ মোস্তফা হোসেন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী কাজী শাওন জানান,হামলাকারী নারী মোসাঃ মুনিয়া আফরোজ মনি,যিনি সাবেক মেয়র লিটনের আস্থাভাজন এবং শাহমখদুম থানার বড়বনগ্রাম রাইপাড়া এলাকার বাসিন্দা।

তিনি দীর্ঘদিন ধরে বিবাহ বহিভূত সম্পর্কের মধ্যে ছিলেন এবং পরে কাজী মোঃ মোস্তফা হোসেনের মাধ্যমে মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে বিয়ে করেন।

বিয়ের পর বর মোঃ মোস্তাফিজুর রহমান গত ১ জুলাই ওই নারী ও কাজীর বিরুদ্ধে জোরপূর্বক বিবাহের অভিযোগে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ সৌদিআরব প্রবাসী চাঁদপুর জেলা বি এন পির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার সকালে আদালতে জামিন নিতে আসার সময় কাজী শাওন ও মোস্তফার সঙ্গে হামলাকারীর দেখা হয়। এ সময় মুনিয়া আফরোজ চিৎকার করে কাজী মোস্তফাকে গালিগালাজ করতে থাকেন। কাজী শাওন তাকে গালি দিতে নিষেধ করলে তিনি তাকে গালে থাপ্পড় ও লাথি মারেন।

মুনিয়া আফরোজের দাবি,দুই ভাই তাকে প্রতারণা করেছেন এবং দেনমোহরের ৩৮ লাখ টাকা পাওয়ার জন্য তারা তাকে আপস করতে চাপ দিচ্ছেন। তিনি জানান,আপস না করলে কাজী শাওন তাকে লাথি মারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,আদালত চত্বরে এই ঘটনার সময় উপস্থিত লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

রাজশাহী জেলা রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিকী জানান, আদালত চত্বরে কাজীদের লাঞ্ছনার বিষয়টি তার জানা নেই,তবে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category