সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

আওয়ামী লীগ ও বিএনপি – মুদ্রার এপিঠ, ওপিঠ

সাংবাদিক মোহাম্মদ আলম। / ৩০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সাংবাদিক মোহাম্মদ আলমঃ

বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি – এরা যেন একই মুদ্রার দুই পিঠ। নাম আলাদা, কাজ একই। ক্ষমতায় এলে ইচ্ছেমতো দুর্নীতি, বিরোধী দলকে দমন-পীড়ন, এবং হাজার হাজার নব্য ধনী তৈরির প্রতিযোগিতা – এটাই তাদের প্রধান কর্মসূচি।

বাংলাদেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে এই দল ছিলো মূল চালিকা শক্তি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়ার পরিবর্তে তারা নিজেরাই ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। অন্যদিকে বিএনপি গড়ে ওঠে সেই মুক্তিযুদ্ধের পর, এবং তাদের বহু নেতাই একসময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতি করেছে।

যে দলই ক্ষমতায় এসেছে, দেশের উন্নতির বদলে নিজেদের উন্নতিতেই ব্যস্ত থেকেছে। নতুন নতুন টিভি চ্যানেল, ব্যবসা-বাণিজ্য, দৈনিক পত্রিকার মালিকানা – সবই গড়ে উঠেছে নেতাদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির জন্য। অথচ দেশের সাধারণ মানুষ রয়ে গেছে অভাব-অনটনের মধ্যে। ৫৩ বছরে হাজার হাজার নব্য ধনী সৃষ্টি হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

আরও পড়ুনঃ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

সবচেয়ে বড় মিল – দুর্নীতি। এরা যেন জমজ দুই ভাই। শুধু দলীয় পতাকা আর নেতার নাম আলাদা। একপাশে শেখ মুজিবের নাম, অন্যপাশে জিয়ার নাম। অথচ কাজ একই – দুর্নীতি, মিথ্যাচার আর ক্ষমতার অপব্যবহার।

আওয়ামী লীগ কিছু ইতিবাচক কাজ করেছে, যেমন রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন করা। কিন্তু শেখ হাসিনা রাজনীতিকে পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন। জনগণের মনের ভাষা তিনি বোঝেননি, দেশের জন্য প্রাণ দেওয়া লাখো শহীদের ত্যাগকে সম্মান দেননি। তাই তার করুণ পতন অনিবার্য ছিলো। বিএনপি যদি এখান থেকে শিক্ষা না নেয়, তাদের ভবিষ্যতও ভিন্ন হবে না।

বাংলাদেশের রাজনীতি বদলাতে হবে। এই দুই মুদ্রার পিঠের বাইরে গিয়ে নতুন নেতৃত্বের হাতে দেশ গড়তে হবে। নইলে দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনের এই দুষ্টচক্র কখনো ভাঙবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category