বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হলে রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে— দেশবন্ধু ইন্টারন্যাশনাল রেমিটেন্স যোদ্ধা সংসদ

Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে তা বিশ্বের ১৯৫টি দেশের রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মন্তব্য করেছেন দেশবন্ধু ইন্টারন্যাশনাল রেমিটেন্স যোদ্ধা সংসদ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন,
“দেশের ন্যায়বিচার, নীতি, আইন-শৃঙ্খলা, জবাবদিহিতা ও স্বচ্ছতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রেমিটেন্স যোদ্ধারা অতীতে জীবন বাজি রাখতে দ্বিধা করেননি। অনেক রেমিটেন্স যোদ্ধা রাজতান্ত্রিক দেশগুলোতে গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তবুও তারা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কখনো পিছপা হননি।”

তারা আরও বলেন,
“যদি দেশে আবারও স্বৈরাচারী ব্যবস্থার প্রত্যাবর্তনের চেষ্টা করা হয়, অথবা স্বৈরাচারী কায়দায় নির্বাচন পরিচালনার দুঃসাহস দেখানো হয়, তবে বিশ্বের ১৯৫টি দেশের রেমিটেন্স যোদ্ধারা পুনরায় ঐক্যবদ্ধভাবে গর্জে উঠবে। এতে কোনো প্রকার দ্বিধা বা আপস থাকবে না।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান
বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন,
“অবিলম্বে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা চাই না জুলাই মাসের আত্মত্যাগের বিনিময়ে গঠিত এই সরকার কোনোভাবেই বিতর্কিত হোক।”

গুরুতর অভিযোগের কথা জানাল সংগঠনটি
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির কাছে ইতোমধ্যে একাধিক গুরুতর অভিযোগ ও প্রতিবেদন জমা পড়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

নির্বাচনী প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব
ঋণ খেলাপিদের বেআইনিভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান

দ্বৈত নাগরিকদের প্রার্থিতা অনুমোদন

পেশিশক্তি ও কালো টাকার ব্যাপক প্রভাব

বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অসচ্ছতা

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়,
“যেহেতু এটি কোনো স্বৈরাচারী সরকার নয়, সেহেতু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব এই সরকারের ওপরই বর্তায়।”

নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর আহ্বান
নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের লক্ষ্যে দেশবন্ধু ইন্টারন্যাশনাল রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য আগেই আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অতিসত্বর অনুমতি প্রদানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

বিশ্বব্যাপী রেমিটেন্স যোদ্ধাদের ঐক্য
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
The Remittance Warriors Council বিশ্বের ১৯৫টি দেশের রেমিটেন্স যোদ্ধাদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। এটি দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, যারা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সদা সচেতন।

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে ফারুক আহমেদ চৌধুরী, বিদ্যুৎ, রেজা নবী এবং রিয়াজ আবূ সাঈদ-এর নাম উল্লেখ করা হয়।


More News Of This Category