রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও গনঅভ্যুত্থান

 হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন–নির্বাচনে যাদের ভয়, তারাই নানা অজুহাতে পিছিয়ে দিতে চায়। তারা মনে করে, পিছিয়ে দিয়ে কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে। নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করতে তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। খবর আইবিএননিউজ ।গত ,শনিবার ,১২ জুলাই,জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ জাসদ।

আমীর খসরু বলেন, ‘দেশের মানুষের মালিকানা, তাকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে। কোনো কমিশন এই সমস্যার সমাধান করতে পারবে না। দেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে একমাত্র নির্বাচনের মাধ্যমে। যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি, এর বাইরে আর কিছু না করে নির্বাচনের দিকে যেতে হবে।’

আরও পড়ুনঃ সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার সিদ্ধান্ত নিলে আগামী ৩-৪ মাসে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে নির্বাচন করা সম্ভব। নির্বাচন অনিশ্চিত ও দোলাচলে থাকলে নৈরাজ্য সৃষ্টি হতে পারে।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতি জানতে চাচ্ছে, কবে আর কখন নির্বাচন হবে। কিন্তু সরকার কানামাছি খেলছে। তারা এর মধ্যে একটি কিংস পার্টিও করে দিয়েছে। জাতির সঙ্গে এই তামাশা বন্ধ করুন।

আরও পড়ুনঃ সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, সরকার আসলে যেভাবে বলছে, সেভাবে নির্বাচন দেবে কি না– সেটি নিয়ে গভীর একটা সন্দেহ এখনও আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে– মানুষ এটিতে এখনও সন্দেহ করে।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম শিকদারের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স,

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইউম, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাঈদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সোহেল আহমেদ, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহউদ্দিন, বিলস্-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।


More News Of This Category