বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

অদেখা রূপসীর খোঁজে

আসাদুজ্জামান খান মুকুল
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

অদেখা রূপসীর খোঁজে
আসাদুজ্জামান খান মুকুল

ভালোবেসে প্রিয়া বিষাদ অনলে
পুড়েছে আমার হিয়া!
আসিয়া হাসিয়া প্রেমো-নন্দিনী
খেলেছো হৃদয় নিয়া!

তোমারি প্রেমেতে উম্মাদ সেজে
হয়েছি মার্গো ভোলা,
রেখেছি আমার তোমারি স্মরণে
সকল দুয়ার খোলা !

অদেখা রূপসী খুঁজিয়া চলেছি
মেলেনি আজও দেখা,
বিরহ সাগরে চলেছি ভাসিয়া
সঙ্গীনি হীন একা!

আরও পড়ুনঃ বর্ষার ফুল

উথাল প্রেমের জোয়ারে আমার
তরীখানি ভেসে চলে,
শ্রাবণের ধারা তারি সাথে ঝরে
তুমি যে আসোনি বলে।

স্বপ্নের ঘোরে ওগো সু-হাসিনী !
কাছে এসে বসো তুমি,
আবেগের বশে প্রেমের যশেতে
যাই গো তোমাকে চুমি!

সহসা জাগিয়া পাইনি তোমাকে
বেজে উঠে ক্ষ্যাপা সুর!
সইতে না পারি মরম বেদনা
আছো তুমি কতো দূর?


More News Of This Category