শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Headline :
জেফারসন ডেমোক্রেটিক ক্লাবে কংগ্রেসম‍্যন টম সুয়াজীর নির্বাচনী সভায় খোকন ও মানিক হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ সম্আপাদকীয় মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি* বান্দরবানে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন কাজ শেষ হওয়ার আগেই ধস: যমুনার গ্রাসে বিলীনের শঙ্কায় সাঘাটার শত শত পরিবার নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে `ভিসা ও থাই লটারি` প্রতারক চক্রের ০২ (দুই) জন সক্রিয় সদস্য গ্রেফতার। কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম।

Update : শনিবার, ৩০ মে, ২০২৬

রনজিৎ সরকার রাজ ,দিনাজপুরপ্রতিনিধি , বাংলার সংবাদ।

দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করলেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের মানবিক এমপি আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু।
৩০ মে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী বৃক্ষরোপণ সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার সম্ভাব্য মেয়র প্রার্থী , পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, কৃষক দল সভাপতি ফজলে আলম শাহীন, রেজাউল করিম মনি এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর মরহুম স্ত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category