বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পূর্ব বিরোধের জের ধরে আমজাদ খান (৬০) কে কুপিয়ে হত্যার অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কৃষক আমজাদ খান সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান কৃষক আমজাদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার বিকালে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত

নিহতের ভাই আরিফুল আলম খান বলেন, গত ২৩ জুলাই সন্ধ্যায় আমার ভাই বাড়ি থেকে বের হলে তাকে বেশ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। শনিবার বিকালে আমার ভাই মারা গেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গত বুধবার সন্ধ্যায় গুরুতর জখম করা হয় কৃষক আমজাদ খানকে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

যেহেতু শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আমরা ৩০২ ধারা যুক্তর জন্য আদালতে আবেদন পাঠিয়েছি।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল মন্ডল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 


More News Of This Category