বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইল মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা সমবায় অফিস ও থানা প্রশাসনের সহায়তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন ডিজেল মেকানিক্স ইঞ্জিন সমবায় সমিতি লিঃ।

৭০ জন সদস্যের ভোট গ্রহনের মাধ্যমে ৮ জন প্রার্থীর মধ্যে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়,। মো. আক্তার হোসেন ছাতা প্রতিকে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। সম্পাদক পদে মোজাম্মেল হক সাইকেল প্রতিকে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, সহ সভাপতি পদে আসম আলি মোরগ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন, ক্রিয়া সম্পাদক পদে ফরমান আলী জাহাজ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়।

আরও পড়ুনঃ বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ

নির্বাচনটি আহ্বায়ক কমিটির পরিচালনায় সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন নির্বাচনকালীন সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সভাপতি হাবিবুর রহমান দুলাল,সাধারণ সম্পাদক আব্দুল কাদের। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন মধুপুর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো মাজহারুল ইসলাম।

ভোট গণনা শেষে সুন্দর পরিবেশে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান, ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ডিজেল মেকানিক্স শ্রমিক সমবায় সমিতির উপদেষ্টা আনিসুর রহমান, নির্বাচন কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবর্গ।


More News Of This Category