বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আরা চাটগাঁইয়া হতা হই”— আঞ্চলিক ভাষার গর্ব নিয়ে বিশ্বমঞ্চে চাটগাঁ টিভি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ

চট্টগ্রামের প্রাণের ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল চাটগাঁ টিভি (chatgaa.tv)। ‘আরা চাটগাঁইয়া হতা হই’—এই আত্মবিশ্বাসী ও আবেগঘন স্লোগানকে ধারণ করে এটি একটি অনন্য অনলাইন টিভি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য শুধুমাত্র বিনোদন নয়, বরং চট্টগ্রামের ভাষা, ঐতিহ্য, জীবনযাত্রা ও সমাজকে সম্মান ও মর্যাদার সাথে তুলে ধরা।

শুক্রবার, ২৫ জুলাই—চট্টগ্রাম নগরীর ৮ নম্বর আন্দরকিল্লায় চাটগাঁ টিভির নিজস্ব কার্যালয়ে আয়োজিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে এলাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁ টিভির চেয়ারম্যান আকতার উদ্দিন রানা, আর অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন টিভির স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সাংবাদিক রতন বড়ুয়া।

আরও পড়ুনঃ ৯৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদে সবার চেয়ে এগিয়ে রয়েছেন কামরুজ্জামান রাসেল
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লায়ন দেলোয়ার হোসেন, চাটগাঁ টিভির ব্যবস্থাপনা পরিচালক, যিনি তাঁর বক্তব্যে বলেন, “ চাটগাঁ টিভি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার এক বলিষ্ঠ পদক্ষেপ। আমরা কনটেন্টের মাধ্যমে বিশ্বকে জানাতে চাই—চট্টগ্রামও পারে!”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটগাঁ টিভি ভাইস চেয়ারম্যান জি.এম মাহাবুব হোসেন, চাটগাঁ টিভির পরিচালক ও সিও সাহেদুর রহমান মোরশেদ, চাটগাঁ টিভির পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন।

এছাড়া অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার ফোরাম এর সমাজকল্যাণ সম্পাদক, আবদুর রউফ ভুট্টো, আইটি বিশেষজ্ঞ নুরুল ইসলাম টিটু।
তাঁরা সবাই চাটগাঁ টিভির উদ্যোগকে সময়োপযোগী, সাহসী ও সমাজ-সংলগ্ন বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা নিউজের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

চাটগাঁ টিভির চেয়ারম্যান আকতার উদ্দিন রানা তার বক্তব্যে বলেন, চাটগাঁ টিভি কোনো প্রতিযোগিতার জন্য নয়, বরং নিজস্ব ভাষা ও সংস্কৃতির গল্প বলার জন্য এসেছে। আঞ্চলিক ভাষায় মানবিক, শিক্ষনীয় ও আধুনিক মানসম্পন্ন কনটেন্ট তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মের সূচনা।

চাটগাঁ টিভি শুধু একটি চ্যানেল নয়—এটি এক ভালোবাসার নাম, এক প্রতিশ্রুতির যাত্রা। এই যাত্রা চট্টগ্রামবাসীকে নিজের ভাষা ও শেকড়ের সাথে নতুনভাবে যুক্ত করবে—গর্বের সাথে, ভালোবাসার সাথে।

চাটগাঁ টিভি ভাইস চেয়ারম্যান জি.এম মাহাবুব হোসেন তার বক্তব্যে বলেন,, চাটগাঁ টিভি স্থানীয় ঘটন


More News Of This Category