রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

একসাথে মমতাজের গান শুনলেন মন্ত্রী গাজী ও এসপি হারুন

Update : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এবং নারায়নগঞ্জের সফল পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ একসাথে এক অনুষ্ঠানে বরেণ্য ও জনপ্রিয় শিল্পী মমতাজের গান শুনেছেন।

প্রথমবারের মতো জেলায় একজন পূর্ণমন্ত্রী উপহার দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর জেলায় আসলে পুলিশ প্রশাসন থেকে গোলাম দস্তগীর গাজীকে গার্ড অব অনার প্রদান করেন এসপি হারুন। জেলায় মাদকসহ নানা সমস্যা নিয়ে মন্ত্রীর সাথে আলোচনা করে তার সহযোগিতা চান। মন্ত্রীও সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন। এঘটনা তখন নারায়ণগঞ্জসহ সারাদেশে আলোড়ন তোলে। জেলার সকল এমপি ও মেয়রের সাথে এসপি হারুনের সুসম্পর্ক নারায়ণগঞ্জবাসীও সাদরে সাধুবাদ জানিয়েছেন।

মূলত মন্ত্রী গাজী ও এসপি হারুন আজ মিলিত হয়েছিলেন এক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে তিন দিন ব্যাপি বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে তারা একত্রিত হন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানে গান পরিবেশন করেন  দেশের জননন্দিত শিল্পী ও সূরসম্রাজ্ঞী সাংসদ মমতাজ বেগম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শিল্পী মমতাজের গান শোনেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


More News Of This Category