রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন

বিনোদন ডেস্কঃ 
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্কঃ

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় এ ঘটনা ঘটে।

বেশ কয়েক মাস ধরেই লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে আঘাত পেয়েছেন কিং খান। আঘাতের তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।

জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনো।

আরও পড়ুনঃ মহাদেবপুরে আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারও শতভাগ পাশ

কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আঘাত পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।

এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ খানকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টানা এক মাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে।


More News Of This Category