বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

খাগড়াছড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৪

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণি পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। অভিযুক্ত আরও দুইজন পলাতক রয়েছে বলে জানা যায়।

বুধবার (১৬ জুলাই) ভাইবোনছড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাদ্দাম হোসেন, এনায়েত, সাকিব আলম ও আরমান হোসেন। পলাতক দুজন হলেন- মুনির হোসেন ও সোহেল ইসলাম। তারা সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও ভিকটিমের পরিবারের বরাতে জানা গেছে, ২৭ জুন রথযাত্রার মেলা শেষে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে ওই কিশোরী। রাতেই অভিযুক্ত ছয় যুবক ওই বাড়িতে ঢুকে ওই কিশোরী ও এক যুবকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন। এর পর ওই যুবককে বেঁধে রেখে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় দুই সহদর গ্রেপ্তার

পরবর্তীতে ভয় ও লজ্জায় ঘটনাটি চেপে যায় ভুক্তভোগী কিশোরী। তবে সম্প্রতি ওই কিশোরী বিষপান করার পর তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর সে পরিবারকে ঘটনার বিস্তারিত জানায়।

এর পর বুধবার রাতে তার বাবা ছয় যুবকের নাম উল্লেখ করে থানায় ধর্ষণ মামলা করেন।

অভিযুক্তদের পরিবারের দাবি, ‘ঘটনাটি সাজানো। ঘটনার দিন রাতে ওই কিশোরী এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল। তাকে হাতেনাতে ধরার পর পরিস্থিতি থেকে বাঁচতেই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।’

আরও পড়ুনঃ *আল-কুরআনে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ (Trinity)-এর অসারতা প্রমাণ:*

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে যে, অভিযুক্তদের অধিকাংশই বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ‘অভিযুক্তরা আমাদের দলের কেউ নয়। তাছাড়া ধর্ষকের পরিচয় সে ধর্ষক। ধর্ষক কোনো দলের হতে পারে না। বিষয়টি জানার পর আমরা (জেলা বিএনপি) গতকাল রাতভর প্রশাসনকে সহযোগিতা করেছি। আমাদের সহায়তায় অভিযুক্তদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।’

খাগড়াছড়ির পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, ‘মামলার পরপরই অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে। পলাতক দুজনকে ধরতে অভিযান চলছে। ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরীক্ষা শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category