বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত ৩ দিনব্যাপি উচ্ছেদ অভিযান রবিবার থেকে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আগামি রবিবার, সোমবার ও মঙ্গলার যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন দিনব্যাপি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে পানি উন্নয়ন বোর্ড।

রবিবার সকাল ৯ টায় চট্টগ্রাম নগরের সাগরিকাস্থ সাগর উপকূলঘেঁষা বেড়িবাধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম (সাবেক শেখ রাসেল মিনি স্টেডিয়াম) থেকে এই উচ্ছেদ অভিযানের সূচনা হবে। উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলীর বাংলা বাজার পর্যন্ত সাগর উপকূলের নগর অংশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় সৃজিত গাছ ও প্রাকৃতিক পরিবেশ

আরও পড়ুনঃ বাগীশিক মুরাদপুর ইউনিয়ন সংসদের নবগঠিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান

ধ্বংস করে প্রায় ৪ হাজার একর ভূমি দখলে নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে মোস্তফা-হাকিম গ্রুপ, সাবেক মেয়র মনজুর আলম, সাবেক এমপি দিদারুল আলমসহ যমুনা গ্রুপ, স্থানীয় জলিল কোম্পানী, কোরবান আলীসহ বেশ কয়েকজন।

এসব স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে পানি উন্নয়ন বোর্ডের এসব জমি দুখলমুক্ত করে সেখানে পিলারসমেত কাটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন ও নগরবাসির সুরক্ষায় প্রয়োজনীয় প্রাকৃতিক ভারসাম্যপূর্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয়ে ৩ জন ম্যাজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। এ লক্ষ্যে সকল প্রস্তৃুতি গ্রহণ করা হয়েছে। উচ্ছেদ অভিযান সমন্বয় করবে পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম।


More News Of This Category