বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঈশ্বরগঞ্জে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার, তিন বন্ধু আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে খাটের ওপর থেকে রাকিবুল ইসলাম (১৯) নামে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিবুল ইসলাম হাটুলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভালুকায় একটি মনিহারি দোকানে কাজ করতেন। কোরবানির ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন। ঈদের পর মা-বাবা কর্মস্থলে ফিরে গেলেও রাকিবুল বাড়িতে থেকে যান এবং প্রায়ই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন।

প্রতিবেশীরা জানান, বুধবার রাতে রাকিবুলের আধাপাকা ঘর থেকে আড্ডার শব্দ শুনতে পান তারা। তবে বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। পরে তার ফুফু শেফালি বেগম বারান্দা থেকে উঁকি দিয়ে দেখতে পান, রাকিবুল খাটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ নগরীর নিষিদ্ধ পল্লীতে অভিযান, ১১০০ লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ১৫

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, নিহতের গলার এক পাশে কাটা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাটুলিয়া গ্রামের তিন তরুণ—জুবায়ের (১৯), রাকিব মিয়া (২১) ও কাউসার (১৮)—কে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।


More News Of This Category