বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদক জব্দ এবং অপহরণকৃত ১ জন ব্যাক্তি উদ্ধার

নারগিস জুঁইঃ 
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নারগিস জুঁইঃ

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও মাদক জব্দ এবং অপহরণকৃত ১ জন ব্যাক্তি উদ্ধার।

রবিবার ৬ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ৫ জুলাই ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে। এসময় আত্মরক্ষার নিমিত্তে যৌথ বাহিনী ফাঁকা গোলা বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে, পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশী চালিয়ে ১ টি জি-৩ বিদেশি রাইফেল, ১ টি ৯ মিঃমিঃ ও ১ টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল, ৩ টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১ শত রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬ শত টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ এবং আপহরণকৃত ১ জন ব্যাক্তিকে উদ্ধার করা হয়। ডাকাত দলের সদস‌্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ পিবিআই তদন্তে তারাকান্দায় সেপটিক ট্যাংকে অ’জ্ঞা’ত না’রী’র লাশের পরিচয় স’না’ক্ত, আলামত উ’দ্ধা’র ও ১জন গ্রেফতার

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ব্যাক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার ও ডাকাতি রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


More News Of This Category