বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে বজ্রাঘাতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (০৬ জুলাই ২০২৫) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে মোঃ গোলাম মোস্তুফা (৪০) এবং তার শিশু পুত্র নাঈম (৮)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে গোলাম মোস্তুফা বাড়ির পাশে নিজ বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে, সঙ্গে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বজ্রপাত শুরু হলে ছেলেকে নিয়ে নিরাপদ আশ্রয়ে নিতে চাইলে, পথে একটি জামগাছের নিচে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত ঘটে।

চাচা মোঃ রফিকুল ইসলাম জানান, বজ্রপাত সরাসরি ওই জামগাছে পড়লে একটি ডাল ভেঙে বাবা-ছেলের ওপর পড়ে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এর আগেই মোস্তুফা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে ছোট্ট নাঈমও প্রাণ হারায়।

আরও পড়ুনঃ চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে কাঠমিস্ত্রী জামাল, সে বাঁচতে চায়

পরিবার সূত্রে জানা যায়, মোস্তুফা প্রায় ৮ বছর সৌদি আরব প্রবাসে ছিলেন। মাত্র ৪ মাস আগে দেশে ফিরে আসেন এবং ফের প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মোস্তুফার স্ত্রী শেফালি বেগম স্বামী ও সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কান্দিপাড়া গ্রামের পরিবেশ।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাকৃতিক দুর্যোগে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকাবাসীসহ সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category