বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডায় যুবকের আত্মহত্যা

Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

এম বাদল খন্দকার বিশেষ প্রতিনিধিঃ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন ফয়সাল (২৫) নামের এক যুবক। আত্মহত্যার আগে প্রেমিকার উদ্দেশ্যে চিঠিও লিখে রেখে গেছেন ফয়সাল। এমন মর্মান্তিক ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পূর্ব মেড্ডায়।

গত সোমবার (২ জুলাই) রাত ১০টার দিকে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ফয়সাল মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে।

মৃত্যুর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে ফয়সাল প্রেমিকার উদ্দেশ্যে লেখেন- “আমি আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হল তুমি। এই দুনিয়াতে একসাথে থাকার ইচ্ছাটা অনেক ছিল দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষগুলা বুঝলো না.. আহারে কষ্ট। তুমি আমার মুক্তা।”

ফয়সালের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন তিনি। তবে দুই পরিবারের সম্মতি না থাকায় সম্পর্কটি পরিণতি পায়নি।

আরও পড়ুনঃ হযরত আয়েশা ছিদ্দিকা(রা:)আদর্শ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও হেফজ সবক দান অনুষ্ঠান
পুলিশ জানায়, ফয়সালের ঘর থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যেটি প্রেমিকা মুক্তা ফয়সালের উদ্দেশেই লেখা বলে ধারণা করা হচ্ছে। সেই চিঠি ও ফয়সালের ফেসবুক স্ট্যাটাস মিলিয়ে প্রতীয়মান হয়, সম্পর্ক ভেঙে না পড়লেও পারিবারিক অসম্মতির কারণে মানসিকভাবে চরম হতাশায় ভুগছিলেন ফয়সাল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, “ফয়সালের মৃত্যুর বিষয়টি খুবই হৃদয়বিদারক। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছি।


More News Of This Category