রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

যে ব্রাউজার ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াবে ৫০ শতাংশ

Update : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

নিজেদের ব্রাউজারে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) চালু করার পর নতুন এক পাওয়ার সেভিং ফিচার যুক্ত করেছে অপেরা। এই ফিচার ল্যাপটপের ব্যাটারি লাইফ ৫০ শতাংশ পর্যন্ত বাড়াবে বলে দাবি সংশ্লিষ্টদের।

এক ব্লগ পোস্টে অপেরা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফিচারটি হার্ডওয়্যারের উপর ভিত্তি করে ল্যাপটপের ব্যাটারি লাইফ শেষ হয়ে গেলেও আরও কয়েক ঘণ্টা ব্রাউজিং সুবিধা দেবে।

নতুন ফিচারটি খুব সহজে চালুও করা যাবে। ল্যাপটপের চার্জার খুলে নেওয়া হলে বা বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে অপেরা ব্রাউজারের উপরের দিকে সার্চ ও অ্যাড্রেস ঘরের পাশে একটি ছোট ব্যাটারি আইকন দেখাবে। এখানে ক্লিক করে পাওয়ার সেভিং মোডে ব্রাউজ করা যাবে।

এছাড়া পাওয়ার সেভিং মোড চালু করতে ভুলে গেলে ল্যাপটপের চার্জ ২০ শতাংশে পৌছালে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশনও দেখাবে নতুন ফিচার।

বর্তমানে ডেভেলপার সংস্করণে যুক্ত করা হলেও সবার জন্য উম্মুক্ত করা হয়নি ফিচারটি। কবে নাগাদ সবার জন্য যুক্ত করা হবে তাও জানানো হয়নি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।


More News Of This Category