রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত ও বাস্তবভিত্তিক লাগসই প্রযুক্তির প্রয়োগ এবং সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ জুন বীরগঞ্জের শালবন মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, উপজেলা প্রশাসন বীরগঞ্জ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম, সিনিয়র সহকারী সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোতালেব, সিনিয়র সাইন্টিফিক অফিসার, বিসিএসআইআর, ঢাকা।
সেমিনারের সভাপতিত্ব করেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আহমেদ।

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে শিশু বলৎকার (ধর্ষণ) মামলার প্রধান আসামি গ্রেফতার
সেমিনারের স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জনাব মোঃ আব্দুস সালাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মোতালেব, যিনি দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে জুস ও অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুতের প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আফসানা হক, সহকারী প্রোগ্রামার, আইসিটি অধিদপ্তর, বীরগঞ্জ।

সেমিনার শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।


More News Of This Category