রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Headline :
এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত* নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। কূটনৈতিক বিশ্লেষণ: ‘সিন্ধি টুপি’ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির আত্মমর্যাদা ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার।

Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার।

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন এবং দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টায় ২১ জন আটক হয়েছেন। আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন ও নিয়োগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৩ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


More News Of This Category