রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা,

Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণার প্রতিবাদ এবং সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে টাঙ্গাইলের মধুপুরে সতর্ক অবস্থান নিয়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সতর্ক প্রহরায় অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সতর্ক প্রহরার দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছালাম আকন্দসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সতর্ক অবস্থানে রয়েছেন।


More News Of This Category