রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়ে প্রতিরোধে ইউএনএফপিএ ও উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার মনোহরগঞ্জে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ নভেম্বর সকাল ১০টায় মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি। প্রকল্প পরিচালক খলিলুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নারগিস সুলতানা। উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।
কর্মশালায় বক্তারা বলেন, কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষা ও ভবিষ্যৎ জীবনকে বাধাগ্রস্ত করে।
বক্তারা আরও বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা দেওয়া জরুরি। পাশাপাশি বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোরীদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category