রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা এবং হামদ-নাত, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবিউর ইসলাম সাব্বির ও মো. ইউসুফ আলি। এরপর হামদ পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস রুবাইয়া এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস জেরিন। অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার।

বাঁশবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নুরুচ্ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং মাতৃছায়া ছাত্র যুব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদোজা। প্রধান বক্তা ছিলেন মাতৃছায়া ছাত্র যুব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা ও সমাজসেবক ইফতেখার আহমেদ জুয়েল এবং বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মহিবুল হাসান।

ঘোড়ামরা এলাকার শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান—যেখানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির নিয়মিত কোচিং কার্যক্রম পরিচালিত হয়—সেই ‘স্টাডি কেয়ার’-এর পরিচালক ও মাতৃছায়া ছাত্র যুব কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন শিবলু এবং প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করেন ট্রাস্টের সচিব সাংবাদিক মো. মালিকুল আজিম ইসমাইল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাতৃছায়া ছাত্র যুব কল্যাণ ট্রাস্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব দিদারুল আলম দিদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান নূরী, আজীবন সদস্য জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ, আজীবন সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান, আজীবন সদস্য আলেয়া বেগম সাথি, স্টাডি কেয়ারের উপপরিচালক মিসেস শাহিন আক্তার এবং উপপরিচালক মিসেস শিল্পী আক্তার প্রমুখ।

বক্তারা এই আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও মেধাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে ছিল মাতৃছায়া ছাত্র যুব কল্যাণ ট্রাস্ট, মাতৃছায়া ট্রাস্ট এবং সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক সময় বায়ান্ন ও দৈনিক বাংলার সংবাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত ৮ জন অতিথি এবং প্রতিযোগিতার ৪ জন বিচারককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মেধাবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং উপস্থিত সবার মাঝে নাশতা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category