কালীগঞ্জে পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে ১০০ ডাস্টবিন বিতরণ
মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কনজারভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন ও মহিলাদল নেত্রী চামেলী বেগম।