আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
আসুন সবাই মিলেমিশে আমরা দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে আখেরাতের লোভ লালসা করি এটাই সবচেয়ে উত্তম।
এই দুনিয়া ক্ষণস্থায়ী এক মুহূর্তের। আজ আছি কাল নেই। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সবই ধোঁকা।
কিন্তু আখেরাত চিরস্থায়ী। সেখানে যে আমল করবে সেই সফল।
দুনিয়ার জন্য প্রতিযোগিতা না করে আসুন আখেরাতের জন্য প্রতিযোগিতা করি
কে কত বেশি নামাজ পড়তে পারে
কে কত বেশি মানুষকে ক্ষমা করতে পারে
কে কত বেশি দানসদকা করতে পারে
কে কত বেশি আল্লাহকে স্মরণ করতে পারে
আল্লাহ তায়ালা বলেন আর আখেরাতই উত্তম ও স্থায়ী।
আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখেরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন।
আপনারা সহ যোদ্ধা ভাই এম এ রউফ
চিরসুখী জন ভ্রমে কি কখন
ব্যথিত বেদন বুঝিতে পারে?
কী যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে?
যতদিন ভবে না হবে না হবে
তোমার অবস্থা আমার সম
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে যাতনা মম।
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে
‘হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে।
বলব আমি ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কা
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে
ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড় চূড়ে
দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়
বলব আমি ‘ভোর হল যে সাগর ছুটে আয়
ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি?
বলব আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি
ফুলের বনে ফুল ফোটাব অন্ধকারে আলো
সূয্যিমামা বলবে উঠে খোকন ছিলে ভাল?
বলবমামাকথা কওয়ার নাইক সময় আর
তোমার আলোর রথ চালিয়ে ভাঙব ঘুমের দ্বার।
রবির আগে চলব আমি ঘুম ভাঙা গান গেয়ে
জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলেমেয়ে