রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুইজগেটে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং সার্বিক উন্নয়নের বিষয় তুলে ধরে সহযোগিতা কামনা করেন।
জবাবে সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁর এ আশ্বাসে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির উপদেষ্টা ও সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল এবং সমিতির উপদেষ্টা সাবেদ মোল্লা ও আমিনুল ইসলাম।

এ সময় রুপালি মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সমিতির সার্বিক অগ্রগতি, সদস্যদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।


More News Of This Category