রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নীলফামারীতে বিয়ের চার মাসের মাথায় নববধূর আ/ত্ম/হ/ত্যা, চিরকুট উদ্ধার।

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নীলফামারীতে বিয়ের চার মাসের মাথায় নববধূর আ/ত্ম/হ/ত্যা, চিরকুট উদ্ধার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

নীলফামারী সদর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে মিল্লি বেগম (২০) নামের এক তরুণী গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে।

​নিহত গৃহবধূ সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকার আতাউর রহমানের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই উপজেলার টুপামারি ইউনিয়নের কামারপাড়া এলাকায় মানিকে মেয়ে।

​স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রায় চার মাস আগে আতাউর রহমানের সঙ্গে মিল্লি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে গিয়ে ঘরের তীরের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

​মরদেহ উদ্ধারের সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুট জব্দ করা হয়। চিরকুটের বক্তব্যে মিল্লি বেগম তাঁর বাবাকে উদ্দেশ করে লেখেন, চিঠিটি যেন তাঁর বাবার হাতে পৌঁছে দেওয়া হয়। নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে তিনি লেখেন যে মানসিকভাবে ভেঙে পড়ায় আর সহ্য করতে পারছেন না এবং চিরতরে বিদায় নিচ্ছেন। সকালে স্বামীর সামনে গেলে তাঁকে চোখের সামনে থেকে সরে যেতে বলা হয়েছিল বলেও চিরকুটে উল্লেখ করা হয়। মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানানোর পাশাপাশি ময়নাতদন্ত না করিয়ে মরদেহ বাড়িতে নিয়ে দাফন করার শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি। চিরকুটের এক অংশে স্বামীকে উদ্দেশ করে নতুন করে সংসার শুরু করার কথাও লিখে গেছেন ওই গৃহবধূ।

​নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category