বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline :
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার। বোনারপাড়ায় ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে রংপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কামাল পাশা তালুকদার ,,, গৌরীপুরে অবৈধ ৪টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ফিক্সড চিমনি গুড়িয়ে ফেলা লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বদলি, নতুন এসপি হারুন অর রশিদ পানছড়িতে এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট নাগেশ্বরীতে শত বছরের শিমুল গাছের নিচে বসবাস রত একটি পরিবারের আতংকে দিন কাটছে। মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা আঃ হামিদ,

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার।

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি। তবে অভিযানের টের পেয়ে জড়িত চোরাকারবারিরা সরে পড়ায় কাউকে আটক করা যায়নি।

​দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরগঞ্জ বিওপির সদস্যরা পীরগঞ্জ সীমান্তে বিশেষ টহল ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে চোরাচালান চক্রের সদস্যরা রাতের আঁধারে পালিয়ে যায়।

​পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

​এ প্রসঙ্গে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তপথে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান বজায় রেখেছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


More News Of This Category