বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline :
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার। বোনারপাড়ায় ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে রংপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কামাল পাশা তালুকদার ,,, গৌরীপুরে অবৈধ ৪টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ফিক্সড চিমনি গুড়িয়ে ফেলা লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বদলি, নতুন এসপি হারুন অর রশিদ পানছড়িতে এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট নাগেশ্বরীতে শত বছরের শিমুল গাছের নিচে বসবাস রত একটি পরিবারের আতংকে দিন কাটছে। মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা আঃ হামিদ,

রংপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রংপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর নগরীর তাজহাট এলাকায় এক দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

​আটককৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— তাজহাট থানার কিসমাত এলাকার বাসিন্দা ও আঙ্গুর মিয়ার স্ত্রী নুরেমা (৫৫), পীরগাছার সচাশ গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫) এবং মিনারুলের স্ত্রী আছিয়া বেগম (৩০)।

​মামলার নথির বরাতে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। যাতায়াতের সময় নুর আমিন নামের এক তরুণ তাকে নিয়মিত বিরক্ত করত। এ নিয়ে ভুক্তভোগীর পরিবার নুর আমিনের স্বজনদের কাছে নালিশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জের ধরে গত ২৩ অক্টোবর সকালে কোচিংয়ে যাওয়ার পথে ভুরারঘাট ব্রিজ এলাকা থেকে সঙ্গীদের সহায়তায় ওই ছাত্রীকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

​ঘটনার পর ছাত্রীর বাবা তাজহাট থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেন। এরপর থেকেই অপহৃতকে উদ্ধারের পাশাপাশি জড়িতদের ধরতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৩।

​সংশ্লিষ্ট বাহিনীর তথ্যমতে, গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর ৫টা ১৫ মিনিটে তাজহাটের কিসমাত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকেই এজাহারভুক্ত পলাতক আসামি নুরেমা এবং তদন্তে উঠে আসা সন্দেহভাজন আব্দুল জলিল ও আছিয়া বেগমকে হাতেনাতে ধরা হয়।

​এসআরবি-১৩-এর গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।


More News Of This Category