বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline :
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার। বোনারপাড়ায় ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে রংপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কামাল পাশা তালুকদার ,,, গৌরীপুরে অবৈধ ৪টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ফিক্সড চিমনি গুড়িয়ে ফেলা লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বদলি, নতুন এসপি হারুন অর রশিদ পানছড়িতে এক টাওয়ারেই চারবার চুরি, এবার ক্যাবল ও জেনারেটরের কয়েল লুট নাগেশ্বরীতে শত বছরের শিমুল গাছের নিচে বসবাস রত একটি পরিবারের আতংকে দিন কাটছে। মধুপুরে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা আঃ হামিদ,

গৌরীপুরে অবৈধ ৪টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ফিক্সড চিমনি গুড়িয়ে ফেলা

Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গৌরীপুরে অবৈধ ৪টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ফিক্সড চিমনি গুড়িয়ে ফেলা

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দ্বারিয়াপুর, গুজিখা, মামদিপুর নামক এলাকায় অবস্থিত ০৪টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয। মোবাইল কোর্ট পরিচালনা করে ০১টি ফিক্সড চিমনির সনাতন পদ্ধতির ভাটার চিমনি, কিলন সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। বাকি ০৩ টি অবৈধ জিগজ্যাগ পদ্ধতির ভাটাকে মোট ৫,২০,০০০/- (পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়

আজ ২৫ নভেম্বর বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলা, উপজেলা পুলিশ ও আনসার এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দ্বারিয়াপুর, গুজিখা, মামদিপুর নামক এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এ দপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মোঃ শাহিন আলম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ০৪ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিম্নরূপ-

মেসার্সমদিনাব্রিকসদ্বারিয়াপুর,গৌরীপুর, ময়মনসিংহ। চিমনি ও কিলন সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। মেসার্স বিসমিল্লাহ ব্রিকস গুজিখা, গৌরীপুর, ময়মনসিংহ । ১,০০,০০০/- (এক লাখ) টাকা। মেসার্স একতা ব্রিকস গুজিখা, গৌরীপুর, ময়মনসিংহ । ১,২০,০০০/- (এক লাখবিশ হাজার) টাকা,মেসার্স ইকো ব্রিকস
মামদিপুর, গৌরীপুর, ময়মনসিংহ । ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা

ময়মনসিংহের অবৈধ ইটভাটা বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category