নাগেশ্বরীতে শত বছরের শিমুল গাছের নিচে বসবাস রত একটি পরিবারের আতংকে দিন কাটছে।
এম সাইফুর রহমান নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ হাসপাতালের পূর্ব উত্তর দিকে রাস্তা সংলগ্ন হাসপাতাল বাউন্ডারি ওয়ালঘেশা প্রতিবন্ধী মহির উদ্দিনের বাড়ি। রায়গঞ্জ হাসপাতালের পরিত্যক্ত যায়গায় অনেক পুরনো প্রায় শতবর্ষী একটি শিমুল গাছ। ওই পুরনো শিমুল গাছটির বড়বড় শাখা ডালপালা গুলো মহির উদ্দিনের বসতবাড়ির ঘরের চালের উপর হেলে পড়েছে। বাড়ির মালিক মহির উদ্দিন ও তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম জানান এতবড় শিমুল গাছের ডালপালা গুলো আমার বাড়িটি গিলে ফেলছে। বাড়িতে সুর্যের আলো তো নেই ঝড় তুফান আসলে ঘরের উপর গাছের ডাল ভেঙে পরার ভয়ে আমরা প্রতিবেশী মানুষের বাড়িতে চলে যাই। শিমুল গাছের ডাল ভেঙে পরার আতংকে রাতে ঘুমাতে পারিনা। ছোটছোট ডাল গুলো টিনের চালের উপর পড়লে প্রচন্ড শব্দ হয়। বাচ্ছারা আংগিনায় খেলতে ভয় পায়। তারা আরও জানান যে তারা গরী গরীব মানুষ বাসার কয়েকটি রুম ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে চলেন। এখন ঘরের উপর শিমুল গাছের বড়বড় শাখা বা ডালপালা থাকায় ঘর গুলো এখন কেউ ভারাটিয়া থাকতে চায়না। সরকারি যায়গায় গাছ তারা ভয়ে কাউকে কিছু বলতে পারছেনা তবে সরকারি ভাবে গাছের বড়বড় ডাল গুলো কাটা হলে ওই পরিবারটি আসংকা মুক্ত হতো বলে তারা জানিয়েছ।
এম সাইফুর রহমান নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে।