ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নে ডেলটা লাইফ গণ-গ্রামীন বীমার মেয়াদ পূর্তির চেক বিতরণ
ঝালকাঠি জোন অপারেশন সেন্টারের আওতাধীন ঝালকাঠি সদর ইউনিটের ৩ বীমা গ্রাহকদের মধ্যে ২ লাখ ১৩২৮৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
সৈয়াদা জামিলা খাতুন স্কুল ও কলেজের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আক্তার কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ডেলটা লাইফ ঝালকাঠি জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক জিএম মোরশেদ, শিক্ষক ও সমাজসেবক মিজানুর রহমান মিল্লাতি,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রাসেল রানা, হিসাবরক্ষক সাঈদা আক্তার, ডেলটা লাইফের এক্সিকিউটিভ অফিসার মোঃ ইফতেখার হোসেন, মোস্মাৎ রেবা আক্তার এবং সম্মানিত গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঝালকাঠি সদর ইউনিটের ইউনিট ম্যানেজার মোস্মাৎ শিরিন আক্তার।
মেয়াদপূর্তির চেক পেয়ে গ্রাহক খুরশিদ জাহান তার অনুভূতি ব্যক্ত করে বলেন “আমি নবম শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় টিফিনের টাকা থেকে বীমায় টাকা দিয়েছি। আজকে মেয়াদ শেষে চেক পেয়ে আনন্দিত এবং ডেলটা লাইফকে ধন্যবাদ জানাই”