রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

*ব্রেকিং | গাজীপুর*

Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

*ব্রেকিং | গাজীপুর*

*নওজোড়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের অ্যাকশন*

*গাজীপুর | মঙ্গলবার, ২৪ নভেম্বর:*

গাজীপুরের নওজোড়, কোনাবাড়ী, মেম্বারবাড়িসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা আজ সকাল থেকে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

সকালে কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়ালে শ্রমিকরা কাজে না গিয়ে রাস্তায় নামেন। পরে পুলিশ জানায়, *কোনো শ্রমিক মারা যায়নি।*

নওজোড়ে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে *টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড* ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মেম্বারবাড়ি, ভোগরা বাইপাস ও চৌরাস্তায়ও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। গাজীপুরায় পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শ্রমিকদের দাবি, বর্তমান ১২,৫০০ টাকা মজুরি দিয়ে সংসার চলে না। মজুরি ৩০,০০০ টাকা করতে হবে।

শ্রমিক অসন্তোষের কারণে আজ *৭০টি কারখানায় ছুটি* ঘোষণা করা হয়েছে। আর *৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ* আছে।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

*#highlightsシ゚ #follower #Gazipur #Naojor #গাজীপুর #ব্রেকিং_নিউজ*


More News Of This Category