বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline :
যুব দলের‎ সেই ছেলেটি কে চিনতাম যেই ছেলেটিকে টর্চার করে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে রেখেছিল, বরিশাল শিল্পকলা একাডেমিতে জামজাম নার্সিং কলেজের নবীনবরণ, ক্যাপিং ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: ১৫ বছরে যা হয়নি, ২৮০ দিনেই সেই প্রত্যাশা—তারেক রহমানের আগমন ঘিরে লালমনিরহাটে নতুন আশার আলো সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি শরিয়তপুর জেলা যুবদলের নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল শোডাউন। মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। উপসম্পাদক দৈনিক বাংলার সংবাদ। রাজাপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:- ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত আন্তর্জাতিক ডেস্ক:

যুব দলের‎ সেই ছেলেটি কে চিনতাম যেই ছেলেটিকে টর্চার করে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে রেখেছিল,

Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুব দলের‎ সেই ছেলেটি কে চিনতাম যেই ছেলেটিকে টর্চার করে পায়ে গুলি করে মৃত ভেবে ফেলে রেখেছিল, রবিউল ইসলাম নয়ন এর কথা বলছি, তার অপরাধ ছিল সে যুবদল করে,ছাত্রদলের সেই ছেলেটাকে চিনতাম, যে কিনা পায়ে ডান্ডাবেড়ি লাগিয়ে তার বাবার জানাযা পড়তে এসেছিল, তার অপরাধ ছিলো সে ছাত্রদল করতো, ছাত্রদলের নুরু ঘর থেকে তুলে এনে যাকে মেরে ফেলা হয়েছিলো,ছয় ঘন্টা পরে তাঁর লাশ মিলেছিলো রাউজানের কর্ণফুলি নদীর তীরে,উপুর হয়ে পড়ে ছিলো নুরু, হাত পা দড়ি দিয়ে বাঁধা, মুখ আর চোখ বাঁধা ছিলো ওড়না আর গামছা দিয়ে, যে গামছা দিয়ে নুরুর চোখ বাঁধা হয়েছিলো সেই গামছা গায়ে নুরু মাত্র ছয় ঘন্টা আগেও তার সন্তানদের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে ছিলেন।
‎ছাত্রদলের জনি সতেরটা গুলিতে ঝাঝরা করে দেওয়া হয়েছিলো ছেলেটার বুক। আর কয়দিন পরেই ছেলেটা প্রথমবারের মত বাবা হতে যাচ্ছিলো, “আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো রাজনীতি করবোনা, চিরতরে দেশ ছেড়ে চলে যাবো”—জনির আকুতিতে খুনিদের মন গলেনি সেদিন।
‎ইলিয়াস আলীর কথা মনে আছে। বাঘের মত সাহসী ছিলেন মানুষটা,একদিন স্রেফ উধাও করে ফেলা হলো মানুষটাকে। লাশটাও মেলেনি তাঁর। লুনা ইলিয়াসের হাহাকার, ইলিয়াস আলীর সন্তানদের কান্না আজও চোখ ভিজিয়ে দেয় প্রত্যেক জাতীয়তাবাদীর।
‎বিএনপির গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের পরিবারের হাহাকারের সাথে আমরা পরিচিত,জানি তাদের স্ত্রী-সন্তানেরা এখনো রাতে ঘুমায়না। মরে গেছে জেনেও প্রতিরাতে তাদের সন্তান, মমতাময়ী মা, প্রেমময়ী স্ত্রী অপেক্ষায় থাকে যদি কোন দৈববলে এক নিশুতি রাতে মানুষটা হাজির হয়ে যায়!
‎বেগম খালেদা জিয়ার উপর জুলুমের প্রতিটা মুহুর্ত, যেদিন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হলো, সেদিম তাঁর কান্না দেখে কেঁদেছিলো পুরো বাংলাদেশ।
‎এম কে আনোয়ারের মত সজ্জন ব্যক্তিকে আশি বছর বয়সে পুলিশের কাঁধে ভর দিয়ে হাজিরা দেবার কথা মনে পড়ে,মনে পড়ে সাদেক হোসেন খোকার রক্তাক্ত মাথা ও সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে লাশ হয়ে ফেরা,মনে পড়ে জয়নাল আবদীন ফারুককে সংসদ ভবন এলাকায় লাথি,কিল,ঘুষি,
‎মনে আছে এখনকার শিক্ষা মন্ত্রীকে চামচ চুরির মামলায় জেলে পোরা হয়েছিলো,মহা সচিবকে দেওয়া হয়েছিলো ময়লার গাড়িতে আগুন দেবার মামলা,রিজভি ভাইকে যেদিন পার্টি অফিসের দরজা ভেঙ্গে তুলে নেওয়া হল, ওই মুহূর্তটায় উনি ব্যাকুল হয়ে একটা জিনিসই কেবল খুঁজছিলেন, উনার চলাফেরার সার্বক্ষণিক সঙ্গী সেই লাঠিটা৷ উনাকে সেদিন সেই লাঠিঠাও সঙ্গে করে নিয়ে যেতে দেওয়া হয়নি।
‎কোকোর বুকের উপরে লুটিয়ে পড়ে কাঁদতে থাকা বেগম জিয়ার হাহাকার, “ঢেকে দিওনা, আরেকবার দেখতে দাও আমার খোকার মুখ” —মনে আছে সব।
‎ভাঙ্গা কোমর নিয়ে তারেক রহমানের সেই ব্যথাতুর মুখ।
‎এরকম হৃদয়হীনতার গল্প একটি বা দুটি নয়, অসংখ্য।
‎আজকে যখন জিয়াউল আহসান কে দেখি, তখন লজ্জা হয়। তার টানটান ইস্তিরি করা পোশাক, তার হ্যাডম, তার দম্ভোক্তি “আমরাই জিতবো”—এগুলো শুনলে অপমানবোধ হয়৷ ইনু-মেননদের জেলের ভেতর রাজকীয় জীবন যাপন দেখলে অপমান বোধ হয়।
‎মাননীয় সরকার কিভাবে পারেন এগুলো মেনে নিতে?
‎অনেক হয়েছে বিচার বিচার খেলা, অনেক হয়েছে সুশীলতা,এবার থামুন,মনরক্ষা ও রক্ষনার্থক ভুমিকা কাল হবে।
মোঃজাহাঙ্গীর হোসেন
রাজনৈতিক বিশ্লেষণ ও প্রবাসী
‎


More News Of This Category