সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
আদর্শ রাজনীতি আয়ের পথ নয়, দেশ ও জাতির সেবা করার নামই রাজনীতি* শিরোনাম: শান্তি ও নিরাপত্তার জন্য প্রয়োজন আদর্শ নেতৃত্ব, দূর্নীতিবাজদের প্রতিহত করা এখন সময়ের দাবি* মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম জসীমের গনসংযোগ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, একদিনে ১০৮ জনের সাজা! ঝালকাঠির ডিসি কার্যালয়ের ছাদে স্থাপিত হলো প্রতিদিন ২০০ ইউনিটের “সোলার প্যানেল” শ্রীপুর থানার (টেপির বাড়ি) মামুন শিকদারের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টায় ১৪৫ বোতল বিদেশী মদ সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ। মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত কালীগঞ্জে রহস্যজনক মৃত্যু শীতলক্ষা নদীতে যুবকের মরদেহ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে মা/দ/ক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে বিভিন্ন মিয়াদে সা/জা প্র/দা/ন করা করেছে। ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আদর্শ রাজনীতি আয়ের পথ নয়, দেশ ও জাতির সেবা করার নামই রাজনীতি*

Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

*আদর্শ রাজনীতি আয়ের পথ নয়, দেশ ও জাতির সেবা করার নামই রাজনীতি*
*— মোঃ আবুল হাসেম*

আদর্শ রাজনীতি হয় দেশ ও জাতির জন্য কাজ করার মাধ্যমে, আয়ের সুযোগ গ্রহণ করার জন্য নয়। রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি হলো জনগণের আমানত।

অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, বর্তমানে অসংখ্য নেতা অতীত ভুলে গিয়ে জনগণের জান-মালের ক্ষতি করে নেতৃত্ব দিচ্ছেন। এটা কোনোভাবেই রাজনীতি হতে পারে না। যারা জনগণের সম্পদ লুট করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, তারা কখনো জনগণের নেতা হতে পারে না।

আজ এক শ্রেণীর নেতা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থেকেও নিজেকে দেশের সেবক হিসেবে পরিচয় দিতে চায়। তারা ভুলে গেছে, ধ্বংস দিয়ে কখনো উন্নয়ন হয় না। দেশের সার্বিক উন্নয়নে প্রধান বাধাই হলো এইসব বিতর্কিত ও ধ্বংসাত্মক কার্যক্রম।

তাই আমি দেশের সকল জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাচ্ছি—

*১. স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনীতি করুন।* নিজের পকেট ভারী করার জন্য নয়, দেশের জন্য রাজনীতি করুন।
*২. জনগণের শান্তি কামনায় কাজ করুন।* প্রতিহিংসা, হানাহানি, চাঁদাবাজি বন্ধ করে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করুন।

মনে রাখবেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে বাদ দিয়ে কোনো নেতৃত্ব টিকে থাকে না।

*বিবৃতি দাতা*
*মোঃ আবুল হাসেম*
প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ
চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি
ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিল
চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তি পার্টি
চেয়ারম্যান, স্মার্ট বাজার লিমিটেড
আহ্বায়ক, জাতীয় ঐক্য জোট


More News Of This Category