বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বান্দরবানের লামায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ৯ জনকে অস্ত্র সরঞ্জামসহ আটক করেছে সেনাবাহিনী

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
বান্দরবানের লামায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ৯ জনকে অস্ত্র সরঞ্জামসহ আটক করেছে সেনাবাহিনী

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ-

বৃহস্পতিবার রাতে লামা উপজেলার পাশ্ববর্তী টঙ্কাবতী পূর্ণবাসন পাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র, ২টি ধারালো ছুরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর আলীকদম জোনের একটি বিশেষ দল অভিযানে প্রথম পর্যায়ে ১৫ জনকে আটক করে। পরে চাঁদাবাজি ও অপহরণ ঘটানোর সাথে অভিযুক্ত ৯ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে এরা হলেন টঙ্কাবতী পূর্ণবাসন কারবারি পাড়ার আনন্দমোহন চাকমা ও প্রেম রঞ্জন চাকমা।

আরও পড়ুনঃ গজারিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মশা নিধন কর্মসূচি পালন করেন কামরুজ্জামান রতন

এদের মধ্যে প্রেমরঞ্জন চাকমা আলোচিত জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। আটকৃতরা আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় আরো সন্ত্রাসী চাঁদাবাজ থাকতে পারে এ খবরে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন সাম্প্রতিক সময়ে টঙ্কাবতী সরই সুয়ালক সহ বিভিন্ন এলাকায় অপহরণ চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। স্থানীয় একটি চক্র এসব ঘটনার সাথে জড়িত রয়েছে।


More News Of This Category