বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই, আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি। ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি *শিরোনাম: সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের জেলা সভাপতি, দোয়া চেয়েছেন* লালমনিরহাটের হাতীবান্ধায় ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১; পলাতক ২। শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই, আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি।

Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই, আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি।

মোঃ হৃদয় খান জয় সাংবাদিক, বিশেষ প্রতিনিধি “দৈনিক বাংলার সংবাদ,,।

সুনামগঞ্জের দিরাই উজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে ১৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র-সহ পুরো ঘরগুলো জলেপুড়ে ছাই হয়ে রাস্তায় বসেছে পরিবারগুলো।
গত সোমবার ০২/১১/২০২৬ইং তারিখ সন্ধ্যায় ঐ গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আশপাশের প্রায় ১৪টি বাড়িঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পুরো গ্রামে এক আতংঙ্ক বিরাজ করে এবং গ্রামবাসি প্রথমে দিরাই ফায়ার সার্ভিস স্ট্রেশনে খবর দিয়ে নিজেরাই গ্রাম রক্ষার জন্য আগুন নিভাতে প্রানান্তর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততোক্ষণে ১৪টি পরিবারের বসতঘর আসবাবপত্র, ধান চাল গোবাধিপশু, টাকাপয়সা-সহ সবকিছু জ্বলেপুড়ে নিঃস্ব হয়ে হাউমাউ করে কেদেঁ ফেলেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। তারা এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন।

খবর পেয়ে রাতেই স্থানীয় সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে তার প্রতিনিধি;- দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির পরিমানটা তাৎক্ষনিক অনুমান করা না গেলেও প্রশাসনে তদন্ত করে ক্ষতির পরিমানটা নির্ধারন করা হবে বলে জানা যায়।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আগুনে পুড়ে যাওয়া ১৪টি বসতঘর দেখেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন;- জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজীব রশিদ চৌধুরী, দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্য সচিব বিষ্ণুপদ সরকার, সদস্য কবিন্দ্র দেবনাথ, বিকাশ দাস ও দীজেন্দ্র সরকার প্রমুখ।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার বলেন;- আমরা জেলা বিএনপির আহবায়ক ও ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ আব্দুল হকের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব. তারেক রহমান (সরকারের) পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পূর্ণবাসন করার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমানটা নির্ধারণ করা সম্ভব না হলেও আনুমানিক ১৪টি পরিবারের ক্ষয়ক্ষতি প্রায় ৪/৫ কোটি টাকা হবে বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন;- গত সোমবার (২রা নভেম্বর) জারুলিয়া গ্রামে আগুন লাগার ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতিনিধি-সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষনিক স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল, শুকনো খাবার ও কম্বল প্রদানের ঘোষনা প্রদান করা হয়। এ সময় স্থানীয় এনজিও সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা হিসেবে একলাখ টাকা প্রদান করেন সংস্থার প্রতিনিধিরা। তবে এই ১৪টি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে জেলা প্রশাসনের মাধ্যমে সরকার থেকে সবধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করা হয়।


More News Of This Category