বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই, আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি। ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি *শিরোনাম: সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের জেলা সভাপতি, দোয়া চেয়েছেন* লালমনিরহাটের হাতীবান্ধায় ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১; পলাতক ২। শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী

Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের আশপাশের দোকানদার, পথচারী ও রোগীর স্বজনদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচারপত্র তুলে দেন রিজভী। কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তিনি।
লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ফুলের টব, ডাব-নারকেলের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন ও বাসার ছাদে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের তুলনায় কমেছে। পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহারের কারণে ঢাকার তুলনায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যুর হার কম। এ ছাড়া ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, প্রতিটি শয্যায় মশারির ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধের মজুত রাখা হয়েছে।
চসিক প্রশাসক বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় নভেম্বরে বৃষ্টিপাত কম হলে এবং কোথাও স্বচ্ছ পানি জমে না থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও কমে আসবে।
কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category