বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই, আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি। ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি *শিরোনাম: সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের জেলা সভাপতি, দোয়া চেয়েছেন* লালমনিরহাটের হাতীবান্ধায় ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১; পলাতক ২। শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি

Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি

তাছলিমা খন্দকার নুশরাত ( স্টাফ রিপোর্টার)

দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেন গত সাত বছর ধরে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য চাষীদের সাথে অংশীদার হিসেবে ব্যবসা করে আসছেন।

মাছ চাষ এলাকায় তার যথেষ্ট সম্মান ও পরিচিতি রয়েছে। সেই সূত্র ধরে তিনি আফিফা এগ্রো/ শহিদুল এগ্রোর স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম রিপন, পিতা- মৃত মোরকেদুর আহমদ, গ্রাম- প্রজেক্ট বাজার, বাঁশখালী, ৫নং ওসমানপুর, মিরসরাই, চট্টগ্রাম এর সাথে পরিচিত হন এবং ব্যবসায়িক আলোচনা করেন। ২০২৪ সাল থেকে প্রায় তিন বছর ধরে তারা মাছ চাষে অংশীদার হিসেবে ব্যবসা এবং নগদ ও বাকিতে মাছ চাষের বিভিন্ন পণ্য কেনাবেচা করে আসছেন। সে কারণে জনাব শহিদুল ইসলাম রিপন অর্থাৎ আফিফা এগ্রোর কাছে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনের ১,৩১,০০০/- এক লক্ষ একত্রিশ হাজার টাকা পাওনা রয়েছে। স্বত্বাধিকারী শহিদুল ইসলাম ওরফে রিপন নগদ ১,০০,০০০/- এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সব মিলিয়ে মোট ২,৩১,০০০/- দুই লক্ষ একত্রিশ হাজার টাকা পাওনা রয়েছে।

অভিযোগে বলা হয়, গত তিন মাস ধরে নেয়ামুল হোসেন যখন শহিদুল ইসলাম রিপনের কাছে পাওনা টাকা চাইছিলেন, তখন তিনি আজ নয় কাল বলে টালবাহানা করছিলেন। তিনি মোবাইল ফোনে কল ধরেন না। অবশেষে বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মুহুরী প্রজেক্ট বাজারে তার একটি অফিস রয়েছে, তিনি দিনের বেলায় ওই অফিসে বসেন না, রাতে বসেন। তাই সামনাসামনি তাকে পাওয়া যায় না।

অবশেষে নিরুপায় হয়ে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিষয়টি স্থানীয় কিছু গণ্যমান্য মৎস্য চাষীকে জানান এবং তার ম্যানেজার ফখরুল ইসলামকে বিষয়টি জানান। ফখরুল ইসলাম সাথে সাথে শহিদুল ইসলাম রিপনের মোবাইল ফোনে কল দিলে কল রিসিভ হয় এবং নেয়ামুল হোসেনের পাওনার কথা বললে রিপন ফখরুল ইসলামকে বলেন, তাকে বলেন টাকা দিয়ে দেবেন। কবে দেবেন তা বলেননি।

অভিযোগে আরও বলা হয়, ২৩.১০.২০২৬ তারিখে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেন মুহুরী প্রজেক্ট বাজারে তার সাথে দেখা করেন, অফিসে বসে পাওনার বিষয় তুলতেই আফিফা এগ্রোর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম রিপন উত্তেজিত হয়ে হুমকির সুরে অশ্লীল ভাষায় গালাগাল করেন, মানহানিকর মন্তব্য করেন এবং এক পর্যায়ে বলেন, আবার টাকা চাইতে আসলে মেরে ফেলবেন। এ ঘটনা স্থানীয় মানুষজন জানেন।

নিজের সম্মান রক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক ওই দিন বিকেলেই মুহুরী প্রজেক্ট বাজার সংশ্লিষ্ট জোরারগঞ্জ থানার ওসিকে মোবাইল ফোনে বিষয়টি জানান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি জানার পর থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

তাই দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক একজন ব্যবসায়ী, সাংবাদিক এবং সম্মানিত ব্যক্তি হিসেবে ব্যবসায়িক পাওনা আদায়, সম্মান রক্ষা এবং জীবন বাঁচানোর জন্য সরাসরি জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল হালিমের সাথে দেখা করে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন এবং ২৪.১০.২০২৬ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দৈনিক বাংলার আকাশ ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক আন্তর্জাতিক মানের ইংরেজি পত্রিকা। যার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমাজে ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা এবং বিভিন্ন সংবাদ দৈনিক বাংলার আকাশ পত্রিকায় প্রকাশিত হয়।

দৈনিক বাংলার আকাশ পরিবার দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনের বিরুদ্ধে এমন মানহানিকর, অশ্লীল ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং শহিদুল ইসলাম রিপন ও তার সহযোগীদের উপযুক্ত শাস্তি ও ন্যায়বিচার দাবি করছে।


More News Of This Category