*শিরোনাম: সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের জেলা সভাপতি, দোয়া চেয়েছেন*
*সাতক্ষীরা প্রতিনিধি:*
গত ২ নভেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরা জেলার ভাটা থানাধীন গরানবাড়িয়া মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরা জেলা ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর কাউন্সিলের সভাপতি ও বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ। মোঃ সফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন মোটরসাইকেলযোগে যাওয়ার পথে গরানবাড়িয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে পায়ে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং তার খোঁজখবর নেন।
হাসপাতালের বিছানা থেকে মোঃ সফিকুল ইসলাম তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, সহকর্মী ও সকল শুভাকাঙ্ক্ষীর নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।