বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline :
ইতিহাস সাক্ষী প্রমাণ দিলাম। ও মিয়া সাব আপনি কি ভুলে গেছেন?? আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা বায়েজিদে ছুরিকাঘাতে আহত পথচারী, গুলির দাবি নাকচ পুলিশের লালমনিরহাটে ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় আবারো গ্রে/প্তার লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার। আদিতমারীতে দেশীয় অস্ত্র তৈরিতে রাজি না হওয়ায় কামারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। নীলফামারীতে অনৈতিক কার্যকলাপ নিয়ে বিরোধ: যুবকের মারধরে মৃত্যু, গ্রেপ্তার ২ সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, দাউদকান্দির শাহাদাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ। ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি শাহরাস্তিতে ক্লাস না নেওয়া ও অনুপস্থিতির অভিযোগে ৪ শিক্ষককে শোকজ

লালমনিরহাটে ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় আবারো গ্রে/প্তার

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় আবারো গ্রে/প্তার

লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি নারায়ণ চন্দ্র রায়কে দ্বিতীয়বারের মতো গ্রে/প্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রে/প্তার করে সদর থানা পুলিশ।

নারায়ণ চন্দ্র রায় রাজপুর ইউনিয়নের মতিলাল চন্দ্র রায়ের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

এর আগে ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় রাজপুর ইউনিয়নে তাঁর বাবার কীটনাশকের দোকান থেকে তাঁকে গ্রে/প্তার করেছিল পুলিশ। এবার একই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে দ্বিতীয়বারের মতো গ্রে/প্তার করা হলো।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রে/প্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রে/প্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


More News Of This Category