বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline :
ইতিহাস সাক্ষী প্রমাণ দিলাম। ও মিয়া সাব আপনি কি ভুলে গেছেন?? আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা বায়েজিদে ছুরিকাঘাতে আহত পথচারী, গুলির দাবি নাকচ পুলিশের লালমনিরহাটে ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় আবারো গ্রে/প্তার লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার। আদিতমারীতে দেশীয় অস্ত্র তৈরিতে রাজি না হওয়ায় কামারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। নীলফামারীতে অনৈতিক কার্যকলাপ নিয়ে বিরোধ: যুবকের মারধরে মৃত্যু, গ্রেপ্তার ২ সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, দাউদকান্দির শাহাদাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ। ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি শাহরাস্তিতে ক্লাস না নেওয়া ও অনুপস্থিতির অভিযোগে ৪ শিক্ষককে শোকজ

লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার।

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের পাটগ্রামে দুই সন্তানের জননী শিলা খাতুন (২৫) হত্যার ঘটনায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রধানবাড়ি এলাকায় নিজ বাড়িতে শিলার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিলা ওই এলাকার তুষার হোসেন শাহীনের স্ত্রী। এই দম্পতির ঘরে ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সন্তানদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় শিলা ও তাঁর স্বামী তুষার হোসেন শাহীনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন তাঁর স্ত্রীকে ধাক্কা দিলে তিনি ঘরের চৌকাঠে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর নিহত শিলার নানা মোশাররফ হোসেন অভিযোগ করেছিলেন, তাঁর নাতনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছিল, শুরুর দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গৃহবধূ শিলা হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি।


More News Of This Category