বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline :
*ভালোবাসার কিছু স্মৃতি হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নেয়… ইতিহাস সাক্ষী প্রমাণ দিলাম। ও মিয়া সাব আপনি কি ভুলে গেছেন?? আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা বায়েজিদে ছুরিকাঘাতে আহত পথচারী, গুলির দাবি নাকচ পুলিশের লালমনিরহাটে ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় আবারো গ্রে/প্তার লালমনিরহাটে গৃহবধূ শিলা হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার। আদিতমারীতে দেশীয় অস্ত্র তৈরিতে রাজি না হওয়ায় কামারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। নীলফামারীতে অনৈতিক কার্যকলাপ নিয়ে বিরোধ: যুবকের মারধরে মৃত্যু, গ্রেপ্তার ২ সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, দাউদকান্দির শাহাদাতের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ। ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি

নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় মাদারগঞ্জ ভূমি অফিস সংলগ্ন মাঠে অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বল্লভের খাস ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য শ্রীমতি প্রতিমা রাণী চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ দুলাল হোসেন ও মোঃ আলতাফ হোসেন, মমিনগঞ্জ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ জুলহোসেন, স্থানীয়গণ্যমান্য মকবুল হোসেন, জাহাঙ্গীর, বাবু ফাতেমা বেগম, গর্ভবতী মা সাথী রাণী, প্রসূতি মা শিউলি, তাসফিয়া, আফসানা সহ আরো অনেকেই।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।


More News Of This Category